এক ধাক্কায় নিম্নমুখী পারদ। শহরজুড়ে শীতের আমেজ।

23rd November 2020 12:28 pm News
এক ধাক্কায় নিম্নমুখী পারদ। শহরজুড়ে শীতের আমেজ।


গত শনিবার ভোররাতে হঠাৎ করেই নামে বৃষ্টি। তারপর থেকেই রাজ্যজুড়ে এক ধাক্কায় নেমে গিয়েছে পারদ। বঙ্গে গুটি গুটি পায়ে হাজির হয়েছে শীত। বাইকে জানা গেছে গতকাল রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশী। এবং আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.৫ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে আজ সোমবার, আগামী মঙ্গলবার এবং বুধবার তাপমাত্রা আরও নামতে চলেছে। তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। এবং আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে এর সাথে সাথে চলবে উত্তরের হাওয়া । এমনিতেই আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল, এবছর বাংলার বুকে জাঁকিয়ে পড়বে শীত। গত ৫০ বছরের থেকেও নাকি সব থেকে বেশি শীত পড়তে চলেছে এই বছরে। গত শনিবার ভোর বেলা বৃষ্টির পর আর আকাশে মেঘের দেখা মেলেনি। বাংলায় বিভিন্ন জেলায় তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পেয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।