মৃত্যু হল ওসামা বিন লাদেনের উত্তরসূরির।

23rd November 2020 2:06 pm News
মৃত্যু হল ওসামা বিন লাদেনের উত্তরসূরির।


সন্ত্রাসবাদের অন্যতম মুখ ছিলেন ওসামা বিন লাদেন। ‌ আল-কায়েদার এই প্রধানকে আমেরিকার নেভি সিল এর কমান্ডোরা নিঃশব্দে শেষ করে দিয়েছিল। তারপর আল-কায়েদার প্রধান হয়েছিল লাদেনের বিশ্বস্ত অনুচর আয়মান আল জাওয়াহিরি। ২০১১ সালে লাদেনের মৃত্যুর পর বিভিন্ন ভিডিওবার্তায় আল জাওয়াহিরির মুখ দেখানো হচ্ছিল। এই জাওয়াহিরি ছিল একজন দক্ষ চিকিৎসক। সেই সাথে ইসলামিক জিহাদ সংগঠন স্থাপন করেছিল আয়মান আল জাওয়াহিরি। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর মোস্ট ওয়ান্টেড জঙ্গী ছিল আয়মান আল জাওয়াহিরি। জানা গিয়েছে পাকিস্তান সরকার ঘোষণা করেছিল যে আয়মান আল জাওয়াহিরির গুপ্ত আস্তানার খবর কেউ যদি দেয় তাহলে তাকে প্রায় ২০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থে পুরস্কৃত করা হবে। 

এবার শোনা গিয়েছে একটি উল্লেখযোগ্য খবর যেটি হল আয়মান আল জাওয়াহিরি মারা গিয়েছে। আমেরিকার একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা গিয়েছে প্রায় ৭০ বছর বয়সী এই জঙ্গিনেতা শারীরিক অসুস্থতার দরুন মারা গিয়েছে। এর আগে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তেহরানে নিকেশ করে দেওয়া হয়েছিল আল-কায়েদার অন্যতম নেতা আব্দুল আহম্মেদ আব্দুল্লাহ কে। কিন্তু জানা গিয়েছে আল-জাওয়াহিরি কোনরকম স্ট্রাইকে মারা যায়নি। প্রবল শারীরিক অসুস্থতায় নাকি প্রায় এক মাস আগে মৃত্যু ঘটেছে জাওয়াহিরির। তবে আল কায়দা নিজস্ব মুখপত্রে জাওয়াহিরির মৃত্যু বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে সত্যিই মৃত্যুমুখে পতিত হয়েছে জাওয়াহিরি।

আয়মান আল জাওয়াহিরি লাদেনের মৃত্যুর পর সক্রিয়ভাবেই আলকায়দাকে নেতৃত্ব দিতে চেষ্টা করেছিল। এমনকি মিশরে আল-কায়েদার পক্ষ থেকে জমি নিয়োগের কাজ তার হাত ধরে অনেকটাই ত্বরান্বিত হয়েছিল। আমেরিকা জাওয়াহিরির নাগাল পাওয়ার চেষ্টা করেও বহুবার ব্যর্থ হয়েছে। তবে বর্তমানে আল-কায়েদার সক্রিয়তা অনেকটা কম হলেও এরা বেশ কয়েকবার ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে হুংকার দিয়েছে। সন্ত্রাসবাদ কখনোই শুভ চেতনা সম্পন্ন মানব জাতির পক্ষে মঙ্গলজনক হতে পারে না।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।