তুলসী পাতা চিবিয়ে খাওয়া হতে পারে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কেন তা দেখুন।

24th November 2020 11:12 am Information
তুলসী পাতা চিবিয়ে খাওয়া হতে পারে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কেন তা দেখুন।


সুপ্রাচীন কাল থেকেই আয়ুর্বেদ এর উপরে ভরসা করে আসছে মানুষ। আয়ুর্বেদের নানান ঔষধি তৈরির অন্যতম একটি উপাদান হলো তুলসী পাতা। নানান শারীরিক সমস্যায় তুলসীপাতা ওষধি রূপে ব্যবহৃত হয়ে থাকে। অনেকে তুলসী পাতা যুক্ত চা পান করে থাকেন । তুলসী পাতা আবার গৃহস্থালির পুজো আচার অন্যতম উপাদান বলে বিবেচিত হয়। বহু গৃহস্থের বাড়িতে তুলসী গাছ দেখা যায়। জ্বর সর্দি হলেও তুলসী পাতা চিবিয়ে খাওয়ার রেওয়াজ বহুদিনের। কিন্তু বর্তমানে ডাক্তাররা বলছেন তুলসী পাতা চিবিয়ে খাওয়া শরীরের পক্ষে হতে পারে বিপদজনক। জ্বর সর্দি হলে বাড়ির বয়স্করা তুলসী পাতা চিবিয়ে খাওয়ার নিদান দিতেন। কিন্তু ডাক্তাররা বলছেন তুলসী পাতা চিবিয়ে খেলে শরীরের মধ্যে দেখা দিতে পারে বেশ কিছু সমস্যা বিশেষ করে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। অনেকেই কমবেশি দাঁতের সমস্যায় ভোগেন। কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেলে অনেক সময় দেখা যাচ্ছে যে মাড়ির ক্ষয় ধরছে এবং সেইসাথে দাঁতের ক্ষয় ধরছে । এছাড়া দাঁতের বর্ণ হয়ে যাচ্ছে হলুদ। তার কারণ তুলসী পাতায় থাকে যথেষ্ট পরিমাণে আয়রন এবং পারদ। ‌

পারদ অনেক সময় তাদের পক্ষে ক্ষতিকারক বলে বিবেচিত হয়। তাই বর্তমানে ডাক্তাররা বলছেন, তুলসী পাতা কাঁচা অবস্থায় চিবিয়ে না খেয়ে তুলসী পাতা চায়ের সাথে মিশিয়ে পান করতে পারেন অথবা জলের সাথে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে পান করতে পারেন। 

লিকার চা এর সাথে ও তুলসী পাতা ফুটিয়ে পান করতে পারেন এবং দুধ চায়ের সাথে ও তুলসী পাতা ফুটিয়ে পান করতে পারেন। তাই কাঁচা তুলসী পাতা চিবিয়ে খাওয়া থেকে বিরত থাকুন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।