লঞ্চ থেকে পাথর বোঝাই লরি পড়ে গেলো গঙ্গার বুকে। ভয়াবহ ঘটনা মালদায়। নিখোঁজ বেশ কয়েকজন।

24th November 2020 12:55 pm News
লঞ্চ থেকে পাথর বোঝাই লরি পড়ে গেলো গঙ্গার বুকে। ভয়াবহ ঘটনা মালদায়। নিখোঁজ বেশ কয়েকজন।


লঞ্চ থেকে লরি ডুবির ঘটনা ঘটলো মালদায়। পণ্যবাহী লঞ্চ হাইড্রোলিক পাটাতন ভেঙে নদীর জলে তলিয়ে গেলো পাথর বোঝাই লরি। মালদার মানিকচক ঘাটে এই ঘটনাটি ঘটেছে। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা সাতটায়। জানা গিয়েছে ওই লঞ্চটিতে করে কয়েকটি পাথর বোঝাই লরি আনা হচ্ছিলো। আচমকাই তীরের কাছে এসে ওই লঞ্চটি থেকে হাইড্রোলিক পাটাতন ভেঙে লরিগুলি  ডুবে যায়। জানা গিয়েছে ওই ভেসেলটিতে ছিলো পাথর বোঝাই মোট দশটি লরি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন এই ঘটনায়। কিন্তু প্রশাসন বলছে যে এখনো পর্যন্ত ওই লঞ্চে থাকা ঝাড়খন্ড নিবাসী দুই যুবকের খোঁজ মিলছে না। ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে পুলিশ স্পীডবোট নিয়ে খোঁজ চালিয়ে চলেছে। ঝাড়খন্ডের সাহেবগঞ্জ থেকে মানিকচকের উদ্দেশ্যে ওই পাথরবোঝাই লরি নিয়ে লঞ্চটি র‌ওনা দিয়েছিলো।

তার‌ই মধ্যে হাইড্রোলিক পাটাতন হঠাৎ করে খুলে যাওয়ায় লঞ্চ থেকে গঙ্গার বুকে তলিয়ে যায় বেশ কয়েকটি লরি। ওই লরি গুলিতে থাকা বেশ কয়েকজন লরি চালক এবং খালাসিরা সাঁতার কেটে পারে আসতে সক্ষম হলেও এখনো পর্যন্ত দুজন এর খোঁজ মিলছে না। 
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন প্রশাসনিক কর্তারা। 

বিরোধী নেতারা অভিযোগ তুলেছে যে অত্যন্ত ওভারলোডিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বিজেপি নেতা অভিযোগ করেছেন যে, প্রায়শই এই ঘাটে ওভারলোডিং এর ঘটনা ঘটে থাকে। কিন্তু প্রশাসন নাকি এ ব্যাপারে নির্বিকার।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।