দক্ষিণ 24 পরগনা জেলার মৈপিঠে হানা দিচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। আতঙ্কিত বাসিন্দারা।

26th November 2020 12:33 pm News
দক্ষিণ 24 পরগনা জেলার মৈপিঠে হানা দিচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। আতঙ্কিত বাসিন্দারা।


দক্ষিণ 24 পরগনা জেলার মৈপিঠে হানা দিচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। বাসিন্দাদের অনুমান যে রয়েল বেঙ্গল টাইগার গ্রামে ঢুকছে। অনেকেই বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। তা থেকেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

মৌ পিঠে বাসিন্দারা বুধবার দিন ভোরে নদীর পাড়ে গ্রামের পায়ের ছাপ লক্ষ্য করেন। নদী পেরিয়ে বাঘ ঢুকেছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বনদপ্তর এর কর্মীরা। 

সেই মুহূর্তে বনদপ্তর কিছু সন্ধান না পেলেও আশঙ্কাকে অস্বীকার করছেন না তারা। কোন দপ্তরের কথা অনুযায়ী এর আগেও বাঘ নদী পেরিয়ে গ্রামে ঢুকে ছিল। এবারেও রয়েল বেঙ্গল টাইগার গ্রামে ঢুকতে পারে বলে অস্বীকার করছেন না তারা।

কিছুদিন আগে অসমে এ রকমই এক ঘটনা ঘটেছিল। বাগেরহাট থেকে রক্ষা পেয়েছিল দুই ব্যক্তি। অসমের তেজপুরে ঘটনাটি ঘটে। তারা বাঘের হাত থেকে নিজেদের যাহোক করে বাঁচিয়ে তো এনেছিল কিন্তু ওই দুই ব্যক্তি  গভীরভাবে আহত হয়েছিলেন। পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানা গিয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।