থাইরয়েড এর থেকে মুক্তি পেতে রইল কিছু দুর্দান্ত টিপস।

26th November 2020 1:52 pm News
থাইরয়েড এর থেকে মুক্তি পেতে রইল কিছু দুর্দান্ত টিপস।


শীতকাল আসার সাথে সাথে মানুষের শরীরে অনেক রকম রোগের বহিঃপ্রকাশ ঘটে। এমনিতেই আবহাওয়া পরিবর্তনের সময় ভাইরাল ফিভার থেকে শুরু করে নানা রকম রোগের আরম্ভ হয়। তার সাথে পেট গরম, ডেঙ্গু, ম্যালেরিয়া রোগের বহিঃপ্রকাশ ঘটে।বিজ্ঞানীরা আশা করছেন শীতকালে করোনা ভাইরাস এর সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। শীতকালে TSH হরমোনের বৃদ্ধি হয় মানব শরীরে। TSH বৃদ্ধি পেলে থাইরয়েড লক্ষ্য করা যায়। 

থাইরয়েড স্টিমুলেটিং হরমোন শীতকালে হঠাৎ করে বেড়ে যায়। এই হরমোনের প্রভাবে অনেক সময় মানসিক অবসাদ দেখা যায়। থাইরয়েড থেকে মুক্তি পেতে কিছু নিয়ম মেনে চলতে হবে। আসুন জেনে নেয়া যাক সেই নিয়ম গুলি কি কি--

১) শরীর চর্চা করা - যারা থাইরয়েড আক্রান্ত তাদের আধঘন্টা সকালবেলা হাঁটার পরামর্শ দেন একসাথে বি চিকিৎসকরা। থাইরয়েডে মেটাবলিজম রেট কমে যায় তাই চিকিৎসকরা হাঁটাচলা করতে বলেন এছাড়া যারা যোগ অভ্যাস করেন তারাও থাইরয়েড থেকে খুব সহজে সুফল পেতে পারে। মেটাবলিজম রেট অনেকটা বৃদ্ধি পায়। 

২) সূর্যের তাপ নেওয়া - সূর্যের রশ্মিতে সেরোটোনিন লেভেল ঠিক রাখে তাই আবহাওয়া পরিবর্তনকালীন যে রোগ তৈরি হয় সেটিকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। প্রাকৃতিক পরিবেশে নিজেকে মিশিয়ে দিলে শরীর ও মন এমনি ভাল হয়ে যায়। তাই থাইরয়েড কমাতে সূর্যের রশ্মি পরোক্ষভাবে সাহায্য করে বলে জানা যায়।

৩) থার্মোজেনিক খাবার খাওয়া - শীতকালে এমনি শরীরকে গরম রাখা উচিত। তার জন্য সেই রকমই খাবার দাবার খাওয়া প্রয়োজন। থার্মোজেনিক খাবার খেলে ক্যালরি বার্ন করে। শীতকালে শরীর গরম রাখতে থার্মোজেনিক খাবার যেমন মরিচ এবং যেকোনো ধরনের মাংস খেতে হবে। 

৪) বাইরে খাবার জিনিস না খাওয়া - যারা স্পাইসি ফুড খেতে পছন্দ করেন তারা শীতকালের এইসব খাবার থেকে একটি বিরত থাকবেন। এতে থাইরয়েড এর মাত্রা বেড়ে যায়। এছাড়া ওজন বৃদ্ধির একটি আশঙ্কা থেকে যায়।

৫) থাইরয়েড পরীক্ষা করা - আবহাওয়া পরিবর্তনের সময় থাইরয়েড পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন। আবহাওয়া পরিবর্তনের ফলে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন নিঃসরণ করে না। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই সময় চিকিৎসকরা, যারা থাইরয়েডের ওষুধ সেবন করেন তাদের ওষুধের ডোজ বাড়িয়ে দেন। 

এই পদ্ধতি গুলি সঠিকভাবে মেনে চললে থাইরয়েড এর হাত থেকে সহজেই মুক্তি পেতে পারেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।