আজ শনিবার দিল্লির রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সমর্থনে পোস্টার পরল বনগাঁয়

28th November 2020 11:47 am News
আজ শনিবার দিল্লির রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সমর্থনে পোস্টার পরল বনগাঁয়


গত বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনার অথবা এইচআরবিসি র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘন্টার মধ্যেই এই চেয়ারম্যানের পদে বসানো হয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে। শুভেন্দু অধিকারীর সাথে দুই দফায় মিটিং করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু এখনো সেই মিটিং-এ কোন সুরাহা মেলেনি বলে সৌগত রায়ের বক্তব্য থেকে স্পষ্ট। এদিকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন যে শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসতে চান তাহলে তিনি স্বাগত। শুভেন্দুর অনুগামী সিরাজ খান বিজেপিতে যোগদান করেছেন। 

আগামী বিধানসভা ভোটের আগেই তৃণমূলের অন্দরে শুভেন্দুর সাথে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে ভোটের আবহে।

আর শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে সমর্থন জানিয়ে বনগাঁয় পোস্টার দিয়েছে তার অনুগামীরা। জল্পনা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি বিজেপিতে যোগদান করতে চলেছেন। বনগাঁ তে শুভেন্দু সমর্থনে পড়া পোস্টারে অনুগামীরা লিখেছেন যে, "আমরা দাদার সাথে থাকবো দাদার হয়ে লড়াই করব, আমরাই জিতবো।"

রাজনৈতিক প্রেক্ষাপটে এই পোস্টটির মাধ্যমে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে শুভেন্দুর সাথে দূরত্ব একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে শাসক দলের সাথে। আগামী রবিবার শুভেন্দু অধিকারী দিল্লিতে কি কর্মসূচি পালন করতে চলেছেন আছে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার মানুষজন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।