বাংলাদেশের হাতে তিন কোটি করোনা ভ্যাকসিন তুলে দেবে ভারত। সই হলো চুক্তি।

28th November 2020 1:48 pm News
বাংলাদেশের হাতে তিন কোটি করোনা ভ্যাকসিন তুলে দেবে ভারত। সই হলো চুক্তি।


সারা পৃথিবীতে সন্ত্রাসের অন্ধকার রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত এই ভাইরাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪ লক্ষ ৪৯ হাজার ১২৪ জন। সারা ভারতে এই ভাইরাসে মৃত্যু বরণ করেছেন ১ লক্ষ ৩৬ হাজার ২৩৮ জন। তবে আশার কথা এটুকুই যে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনার প্রতিষেধক টিকা।

এই টিকার সমস্ত খুঁটিনাটি বিষয় গুলি পর্যবেক্ষণ করার জন্য আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দিচ্ছেন পুণের উদ্দেশ্যে। পুনেতে গিয়ে সিরাম ইনস্টিটিউটের ল্যাবরেটরী এবং ফ্যাক্টরিতে যাবেন প্রধানমন্ত্রী। 

এই আবহে বাংলাদেশকে করোনার তিন কোটি ভ্যাকসিন সরবরাহ করার জন্য চুক্তি সম্পন্ন করলো ভারত। জানা গিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং পুণের সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন বাংলাদেশ পাঠাবে। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি এই ভ্যাকসিন খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে।

এখনো পর্যন্ত জানা গিয়েছে প্রথম ধাপে বাংলাদেশ সরবরাহ করা হবে প্রায় ১ কোটির মতো করোনার ভ্যাকসিন। বাংলাদেশ সহ সুইজারল্যান্ড থেকে শুরু করে মায়ানমার, দক্ষিণ কোরিয়া, এবং অন্যান্য দেশ গুলি করোনার এই ভ্যাকসিন এর সম্পর্কে উৎসাহ প্রকাশ করেছে। খুব শীঘ্রই এই ভ্যাকসিন সাধারণ মানুষের নাগালে আসতে চলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।