বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করেছেন পরিচালক, অভিযোগ জানালেন টেলিভিশন অভিনেত্রী।

1st December 2020 3:44 pm News
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করেছেন পরিচালক, অভিযোগ জানালেন টেলিভিশন অভিনেত্রী।


সারা দেশজুড়ে করোনার এই ভয়াবহ আবহের মধ্যে অপরাধমূলক কাজকর্মে বিরাম নেই। এমনিতেই বলিউডের মধ্যে সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর সরগরম হয়ে রয়েছে সারাদেশ। এর মধ্যেই আবার বলিউডের মধ্যে অন্ধকার দিকটি প্রকাশিত হলো সকলের সামনে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টানা দু'বছর ধরে পরিচালক আয়ুষ তিওয়ারি ধর্ষণ করেছেন , পুলিশ এমনটাই অভিযোগ আনলেন এক টেলিভিশন অভিনেত্রী। তিনি ওই পরিচালকের বিরুদ্ধে ভারসোভা থানায় অভিযোগ করেছেন। পুলিশ ৩৭৬ ধারায় ওই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ নিয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, টেলিভিশন অভিনেত্রী ওই যুবতী পুলিশে অভিযোগ করেছেন যে টানা দু'বছর ওই পরিচালক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে গিয়েছে। পরিচালক আয়ুষ তিওয়ারি ওই যুবতীকে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে নিয়ে যেত, সেখানে গিয়ে ওই যুবতীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতো, এবং তাকে লাগাতার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ‌ কিন্তু ইদানিং ওই যুবতী বিয়ের কথা বলতেই বারবার বেঁকে বসেন ওই পরিচালক, তখন বাধ্য হয়ে ভারসোভা থানায় ওই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ২৬ বছরের যুবতী। এছাড়া ওই যুবতী অভিযোগ করেছেন , ওই পরিচালক থাকে বিভিন্ন সিনেমায় কাজ দেওয়ার‌ও প্রতিশ্রুতি দিতেন। 
ভারসোভা থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হলেও রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলে জানা গিয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।