বরানগরে আবাসন থেকে উদ্ধার হল চিকিৎসক দম্পতির পচা গলা বিকৃত মৃতদেহ। ৭ দিন মৃতদেহ আগলে ছিলো মেয়ে।

1st December 2020 4:34 pm News
বরানগরে আবাসন থেকে উদ্ধার হল চিকিৎসক দম্পতির পচা গলা বিকৃত মৃতদেহ। ৭ দিন মৃতদেহ আগলে ছিলো মেয়ে।


এক ভয়াবহ ঘটনা ঘটেছে বরানগরে। সাত দিন ধরে বাবা-মায়ের পচা গলা মৃতদেহ আগলে ছিলো তাঁদের মেয়ে। বরানগরের একটি আবাসন থেকে ওই চিকিৎসক দম্পতির পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, মেয়ে এবং নাতনির সাথে  ওই দম্পতি থাকতেন। পুলিশ অনুমান করেছে অন্তত , ২৩ শে নভেম্বর ওই দম্পতির মৃত্যু হয়েছে। 

জানা গিয়েছে, মেয়ে এবং নাতনির সাথে থাকতেন ওই চিকিৎসক দম্পতি। ‌ নেমপ্লেটে তাঁদের নাম দেওয়া রয়েছে ডাঃ এ. কে. চৌধুরী এবং ডাঃ (মিসেস) এস. চৌধুরী। এমনিতেই ওই চিকিৎসক দম্পতি আবাসনে সকলের সঙ্গে সুসম্পর্ক রাখতে এবং সকলের সাথে মিশতেন। মেয়ে এবং নাতনির সাথে ভালোভাবেই দিন যাপন করতেন তারা। কিন্তু হঠাৎ করে ওই দম্পতির একসাথে কিভাবে মৃত্যু হলো তা কিছুতেই ভেবে পাচ্ছেননা প্রশাসনিক কর্তারা। ওই দম্পতির মেয়ে তার বাবা-মায়ের মৃতদেহ আগলে প্রায় সাত দিন থেকেছিলো। প্রচন্ড দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে। ‌
কিভাবে ওই দম্পতির মৃত্যু হল তা বোঝা যাবে ময়নাতদন্তের পরেই। আপাতত দম্পতির ওই মেয়েকে ক্রমাগত জেরা করছেন পুলিশ আধিকারিকরা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।