সুদীর্ঘ ৯ বছর পর গরবেতায় ফিরছেন সুশান্ত ঘোষ।

1st December 2020 4:59 pm News
সুদীর্ঘ ৯ বছর পর গরবেতায় ফিরছেন সুশান্ত ঘোষ।


শুভেন্দু অধিকারী কে কেন্দ্র করে সরগরম হয়ে আছে রাজ্য রাজনীতি। ‌ এর মধ্যেই আবার রাজ্যের রাজনীতিতে এক বিরাট খবর। ‌ সুদীর্ঘ ৯ বছর জেলায় ঢোকার নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে গরবেতা আসছেন একসময় সিপিএমের প্রভাবশালী নেতা সুশান্ত ঘোষ। গতকাল সোমবার আলিমুদ্দিন স্ট্রিট এর সিপিএম পার্টি অফিস থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমে বলেছেন , "আর কিছুদিন বাদে রাজ্যবাসীর প্রত্যেকেই জানতে পারবেন কঙ্কাল কাণ্ডের সত্যতা।"

৯ বছর আগে , কঙ্কাল কাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন শিল্পমন্ত্রী সুশান্ত ঘোষ কে। আদালতে তিনি জামিন পান কিন্তু নিজের কেন্দ্র গরবেতা তে এবং নিজের জেলায় প্রবেশের ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। ‌ অবশেষে সেই নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট তুলে নিয়েছে। স্বস্তি পেয়েছেন সুশান্ত ঘোষ। তিনি জানিয়েছেন আগামী ৬ ই ডিসেম্বর তিনি শালবনিতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে যাবেন। শালবনী থেকে তিনি গড়বেতায় ঢুকবেন। ‌ সুশান্ত ঘোষের সাথে থাকবেন তার হাজার হাজার কর্মী সমর্থক। ‌

সুশান্ত ঘোষ কে দলীয় সংগঠনে ফিরিয়ে আনার জন্য সোচ্চার হয়েছিল বাম সর্মথকরা। এমনকি সুশান্ত ঘোষ এর সমর্থনে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে তার সমর্থকগণ। ‌ কঙ্কাল কাণ্ডে সুশান্ত ঘোষ কে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। ‌ সেই মামলা বর্তমানে সরে গিয়েছে সুশান্ত ঘোষের উপর থেকে। ‌ তাই এবার রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ভোটের এই আবহে সুশান্ত ঘোষ কে একেবারে দলের সামনের সারিতে লাল ঝান্ডা হাতে লড়াই করতে দেখতে মরিয়া তার সমর্থকগণ। সুশান্ত ঘোষ বলেছেন, "কঙ্কাল কাণ্ডে মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছিল। ‌ কিভাবে সেখানে বহু দিনের একটি কঙ্কালের পাশে অবিকৃত পোশাক পাওয়া গেল তা পুরোপুরি প্রকাশিত হবে আগামী ৬ ই ডিসেম্বর তারিখে। কঙ্কাল কাণ্ডের সত্যতা জানতে পারবেন সকলেই।"





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।