অবশেষে সমাপ্ত হল সকল জল্পনা-কল্পনার। জানা গেল শুভেন্দু কোথায় যাবেন।

2nd December 2020 1:08 pm News
অবশেষে সমাপ্ত হল সকল জল্পনা-কল্পনার। জানা গেল শুভেন্দু কোথায় যাবেন।


অনেকদিন থেকেই দলছুট হবার কথা ভাবছিলেন শুভেন্দু অধিকারী। দলের অনেকের সাথেই মতের মিল হচ্ছিলোনা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর কে নিয়ে অনেক কিছু অভিযোগ ছিল। সেই কারণেই দলছুট হয়েছে শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূলের শীর্ষ নেতারা কখনোই চাননি শুভেন্দু দলছুট হয়ে যান। 

একা একাই বেশ কিছু রাজনৈতিক সভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল নেত্রীর কোনরকম নাম উল্লেখ থাকতো না। আমরা দাদার অনুগামী এই ব্যানার নিয়ে সভা করতেন তিনি। রাজনৈতিক মহলে অধিকাংশই মনে করেছেন শুভেন্দু বাবু নিজস্ব দল প্রতিষ্ঠা করতে চলেছেন। একদল ভেবে বসেছিলেন তিনি হয়তো বিজেপিতে যোগদান করবেন। এই সব জল্পনা-কল্পনার মধ্যেই হঠাৎ করে শুভেন্দু বাবু ইস্তফাপত্র দেন। তিনি মন্ত্রিত্ব পদ ত্যাগ করেন।

কিন্তু এত জল্পনা-কল্পনার পরেও তিনি তৃণমূলী থাকবেন বলে জানিয়েছেন। গতকাল উত্তর কলকাতার একটি বাড়িতে রাজনৈতিক বৈঠক হয়েছিল। সেখানেই বৈঠক শেষে জানা গেছে আলোচনা ফলপ্রসূ হয়েছে। পরবর্তী মতামত জানাবেন বলে জানা গেছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।