আবারো ধর্ষিত চতুর্থ শ্রেণীর ছাত্রী। সাধারণ মানুষ ভাঙচুর চালালো চুঁচুড়ায়।

2nd December 2020 1:58 pm News
আবারো ধর্ষিত চতুর্থ শ্রেণীর ছাত্রী। সাধারণ মানুষ ভাঙচুর চালালো চুঁচুড়ায়।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ জাল বিস্তার করেছে করোনাভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। প্রতিদিনই মহামারীর শিকার হচ্ছে অগুনতি মানুষজন । মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে অপরাধপ্রবণতা ক্রমশই বেড়ে চলেছে। খুন ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। কয়েকদিন আগে উত্তর প্রদেশ হাথ্রাস এ গণধর্ষণ কাণ্ড সারা ভারত কে নাড়িয়ে দিয়েছিল। তারপরে দেশে অনেকগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিন দিন নারীজাতি নিরাপত্তা পড়েছে প্রশ্নের মুখে। আবারো একটি পয়সাটি ঘটনায় উত্তাল সারাদেশ। 

হুগলির চুঁচুড়ার কামারপাড়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে চড়াও হলো পাড়ার মানুষজন। উত্তেজিত জনতা ভাঙচুর চালানো অভিযুক্তের বাড়িতে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। অভিযোগ সমাজবিরোধী হাত কাটা মুন্নার ছেলে রিজু খেলা একই পাড়ার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। প্রথমে ওই ছাত্রী কিছু বলতে পারেনি। কিন্তু কিছুদিন বাদেই তার মাকে সেসব কথা জানায়। 

ধর্ষণের অভিযোগ জানাজানি হলে উত্তেজিত জনতা রিজুর বাড়িতে ভাঙচুর করে। এর আগেও রিজুর বিরুদ্ধে এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে জেল খেটেছে সে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে সেখানে বলা হয় তার বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা আছে তাই নতুন করে অভিযোগ দায়ের করতে লাগবেনা। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী।

এর পরেই রিজুর বাড়িতে ভাঙচুর চালায় প্রতিবেশীরা। চুঁচুড়া থানার পুলিশ অশান্তি থাকাতে হাজির হন। পুলিশ গ্রেফতার করতে এলাকা  ছেড়ে পালায় রিজু। পুলিশ তদন্ত শুরু করেছে। রিজুর খোঁজো চালানো হচ্ছে যথারীতি।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।