আরো তীব্র হতে চলেছে আন্দোলন। দেশব্যাপী ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারী কৃষকরা।

5th December 2020 12:35 pm News
আরো তীব্র হতে চলেছে আন্দোলন। দেশব্যাপী ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারী কৃষকরা।


দিল্লিতে ক্রমেই বাড়ছে কৃষক আন্দোলনের ব্যাপকতা। অমিত শাহ প্রস্তাব দিয়েছিলেন বিক্ষোভকারীদের সাথে শর্তসাপেক্ষে আলোচনা করার। কিন্তু বিক্ষোভকারী কৃষকরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং দিল্লি হরিয়ানা সীমান্তে ব্যাপক পরিমাণে কৃষকদের সমাবেশ ঘটেছে। কৃষকরা রীতিমতো হুমকি দিয়েছে কেন্দ্রীয় সরকারকে যে তারা অবিলম্বে দিল্লি অবরুদ্ধ করে দেবে। প্রতিদিন হাজার হাজার সংখ্যায় কৃষক এসে জড়ো হচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে গতকাল রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাড়িতে জরুরী বৈঠক সম্পন্ন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কৃষকরা কেন্দ্রীয় সরকারকে হুমকি দিয়েছে যে তাদের সমস্যার সমাধান না করা হলে তারা জয়পুর থেকে শুরু করে সোনিপথ , গাজিয়াবাদ, মথুরা, দিল্লি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ পথ রুদ্ধ করে রাখবেন। কৃষক বিদ্রোহের এই ব্যাপকতায় গাজীপুর থেকে শুরু করে টিকরি, সিংঘু , প্রভৃতি সীমান্ত এলাকায় যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

এবার আন্দোলনকারী কৃষকরা আগামী মঙ্গলবার অর্থাৎ ৮ ই ডিসেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন। আন্দোলনকারী কৃষকরা বলেছেন তারা দিল্লি আসার সমস্ত রাস্তা অবরোধ করবেন। সেই সাথে সমস্ত হাইওয়ে টোল অবরোধ করবেন তারা। ঐদিন টোল আদায় করা যাবে না বলে জানিয়েছে বিক্ষোভকারী কৃষকরা।

সংগঠনের এক নেতা হরবিন্দ সিংহ লাখোয়াল বলেছেন, "এই আন্দোলনকে বন্ধ করার কোনো সরকারের সাহস নেই। আগামী ৮ ই ডিসেম্বর আমরা সমস্ত ভারত জুড়ে ধর্মঘট পালন করব।" 

এই কৃষক বিদ্রোহ কে সমর্থন করেছে কংগ্রেস সহ সিপিএম, তৃণমূল সকলেই । পশ্চিমবঙ্গেও অবরোধ আন্দোলন হতে পারে বলে জানা গিয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।