অতিরিক্ত সেলফি তোলার প্রবণতা যুব সমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে, ব্যাখ্যা করলেন একদল চিকিৎসক।

7th December 2020 5:05 pm Information
অতিরিক্ত সেলফি তোলার প্রবণতা যুব সমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে, ব্যাখ্যা করলেন একদল চিকিৎসক।


বর্তমানে প্রায় প্রতিটি তরুণ-তরুণীদের কাছে রয়েছে অত্যাধুনিক স্মার্ট ফোন। প্রযুক্তির দৌলতে সেই সমস্ত স্মার্টফোনগুলোতে রয়েছে উন্নত ফিচার সমৃদ্ধ ক্যামেরা। যা দিয়ে মুহুর্মুহু ছবি তুলে সকলেই আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এখন দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত সেলফি তোলার প্রবণতা। বিভিন্ন পরিস্থিতিতে সেলফি আবশ্যিক। ঘুরতে বেড়াতে যাওয়া হোক, কিংবা কোনো বিবাহ অনুষ্ঠান, বন্ধুদের জন্মদিন পালন, এবং পূজা-পার্বণে সেলফি অবশ্যই তুলতে হবে সকল 
কেই। সোশ্যাল মিডিয়ায় এখন পড়ে রয়েছে এ রকমই সেলফির আবরণে। তবে এই প্রবণতা বর্তমানে তরুণ প্রজন্মকে অবসাদের দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন একদল চিকিৎসক। চিকিৎসকরা বলেছেন মাত্রাতিরিক্ত সেলফি তোলার প্রবণতা মানুষকে করে দিচ্ছে আত্মকেন্দ্রিক এবং মানুষকে ঠেলে দিচ্ছে অবসাদের পথে। বিশেষ করে অনেকেই বর্তমানে তাদের সোশ্যাল এ
অ্যাকাউন্টে সেলফি আপলোড করছেন তাদের প্রকৃত মুখমন্ডল থেকে শুরু করে শরীর গঠন পরিবর্তন করে। অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে যে তারা তাদের প্রকৃত রূপ নিয়ে একদম সন্তুষ্ট নয়। এবং তারা চাইছে যেভাবেই হোক এই পরিবর্তিত রূপ সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে মেলে ধরার। এবং তরুণ প্রজন্ম তাদের দিকে চলে যাচ্ছে তার কারণ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি যদি লাইক কমেন্টের বন্যায় না ভেসে যায় তাহলেই তরুণ-তরুণীরা অবসাদের শিকার হয়ে যাচ্ছে। 

তাই বিশেষজ্ঞরা বলছেন, সকল কি এটা খেয়াল রাখতে হবে, শারীরিক গঠন হোক বা ত্বকের রং। মানুষের পরিচয় যে সে মানুষ। তাই নিজের সৌন্দর্য অথবা শারীরিক গঠন নিয়ে সব সময় গর্ব অনুভব করুন। সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তিত ছবি কখনোই কাউকে প্রকৃত আনন্দ দিতে পারবে না। তাই অতিরিক্ত সেলফি তোলার অভ্যাস যতটা বর্জন করতে পারেন ততটাই আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন। যেটুকু সেলফি তুলবেন অবশ্যই তার নিজের প্রকৃত আনন্দ কে মেলে ধরার জন্য তুলুন, কখনো কাউকে আকর্ষণ করার জন্য নিজেকে জাহির করবেন না। 
বিশেষ করে সেলফি তুলতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা প্রায়ই দেখা যায়। 
বিশেষ করে সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া, কিংবা রেল দুর্ঘটনায় প্রাণ হারানো হামেশাই ঘটে থাকছে। 
তাই সমাজে বাঁচুন নিজের মত করে। খুশি থাকুন আপনার কাছে যা আছে সবকিছু নিয়ে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।