নিমের তেল ব্যবহার ত্বকের পক্ষে ক্ষতিকারক বলছে বিশেষজ্ঞরা।

8th December 2020 12:54 pm Information
নিমের তেল ব্যবহার ত্বকের পক্ষে ক্ষতিকারক বলছে বিশেষজ্ঞরা।


নিমে রয়েছে ভেষজ গুণ। নিমের তেল থেকে আরম্ভ করে নিমের প্রত্যেকটি জিনিস মানুষের শরীরে কাজে লাগে। অনেক রকম রোগ থেকে মুক্তি দেয় এই নিম। রোগ থেকে আরম্ভ করে ত্বকের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে নিমের ব্যবহার অনস্বীকার্য। চুলের জন্য ভীষণ উপকারী নিমের তেল। কিন্তু এই নিমের তেল আপনার ত্বকের জন্য হতে পারে ক্ষতিকারক বলছেন বিশেষজ্ঞরা। 

নিমের তেল অতিরিক্ত কার্যকরী। তারা নিমের তেল মাখা থেকে দূরত্ব বজায় রাখুন। এই তেল ব্যবহার করে যদি কারো দেহে এলার্জি বের হয় তাহলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। 

নিমের তেল কখনোই খাবারে ব্যবহার করবেন না। এবং যারা মাথায় নিমের তেল ব্যবহার করেন তারা খেয়াল রাখবেন কোনভাবেই যেন এই তেল মুখে না ঢুকে যায়। 

যারা আর্থেরাইটিস বা বাতের সমস্যায় ভোগেন তারা কখনোই এই তেল ব্যবহার করবেন না।

নিমের তেল কখনোই প্রত্যেকদিন ব্যবহার করবেন না। তাহলে চুলকুনি বা এলার্জির মত সমস্যার সম্মুখীন হতে পারেন। 

নিমের তেল অন্যান্য ওষুধের ক্ষমতা কমিয়ে দেয়। খুব ভেবে চিন্তে এই তেল ব্যবহার করবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।