পৈশাচিক ঘটনা রাজস্থানে। নিজের স্ত্রীকে নাটকীয় ভাবে হত্যা করে মৃতদেহের পাশে বসে মোবাইল গেমে মত্ত তার স্বামী

8th December 2020 5:44 pm News
পৈশাচিক ঘটনা রাজস্থানে। নিজের স্ত্রীকে নাটকীয় ভাবে হত্যা করে মৃতদেহের পাশে বসে মোবাইল গেমে মত্ত তার স্বামী


সারা ভারত জুড়ে এমনিতেই করোনাভাইরাস এর ভয়াবহ আবহাওয়া বিরাজ করছে। ‌ বাড়ি থেকে বাইরে পা বাড়াতে মৃত্যু ভয়ের আশঙ্কায় জর্জরিত মানুষজন। সকলেই একটু বাঁচার আশায় দিন গুজরান করছেন। ‌ কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অপরাধ জগতের মধ্যে ইতি টানার কোন বিরাম নেই। এখনো এই পরিস্থিতিতে সমাজের বুকে ঘটে চলেছে পৈশাচিক কিছু ঘটনা। ‌

এ রকমই একটি পৈশাচিক ঘটনা ঘটেছে রাজস্থানের যোধপুরে। সেখানে বিজিএস কলোনিতে এক ব্যক্তি তার স্ত্রীর পেটে পরপর কাঁচি ঢুকিয়ে  নৃশংস ভাবে হত্যা করেছে, এমনকি স্ত্রীকে হত্যা করার পর তার মৃতদেহের পাশে বস মোবাইল গেমে মত্ত হয়েছে ঘাতক স্বামী। 

ঘাতক ওই ব্যাক্তির নাম বিক্রম। ‌ লকডাউন এ কাজ হারিয়েছিল সে। সংসার সামলাতে তার স্ত্রী কো-অপারেটিভ সেক্টরে চাকরি করতেন। নিজে বেকার থাকায় স্ত্রীর চাকরি কিছুতেই মনঃপুত হয়নি ওই ব্যক্তির। তখনই প্রবল আক্রোশে সে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে। এবং হত্যা করার পর স্ত্রীর মৃতদেহের পাশে বসে মোবাইলে গেম খেলে। তারপর মোবাইলে সে পর পর ফোন করে তার শ্বশুর শাশুড়িকে এবং থানায়। ‌ পুলিশ গিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। অপরাধী বিক্রম নিজের খুনের কথা কবুল করেছে। ‌ কিন্তু সেই পুলিশকে জানিয়েছে তার হিস্টিরিয়া রোগ রয়েছে , এবং এই রোগের প্রকোপে পড়েই সে হতবুদ্ধি হয়ে এই কাজ করে ফেলেছে । পুলিশ ওই মহিলার মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে, তার বাবা মায়ের হাতে এর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত বিক্রম সিংহ কে হেফাজতে নিয়েছে পুলিশ। ‌

পেটে কাঁচি ঢুকিয়ে এরকম পাশবিক খুন সারা  রাজস্থানকে কাঁপিয়ে দিয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।