পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পদে নিয়োগ হতে চলেছে। জেনে নিন কিভাবে করবেন আবেদন।

10th December 2020 1:14 pm News
পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পদে নিয়োগ হতে চলেছে। জেনে নিন কিভাবে করবেন আবেদন।


বর্তমান শিক্ষিত যুব সমাজ সরকারি চাকরির প্রতি অত্যন্ত আকর্ষিত হয়ে রয়েছে। ‌ সুনিশ্চিত ভবিষ্যতের জন্য সকলেই সরকারি চাকরির প্রার্থনা করেন। ‌ তার জন্য কঠিন অধ্যাবসায় এবং দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা দ্বারা নিজেদেরকে প্রস্তুত করেন যুব প্রজন্ম। এমনিতেই কোভিড পরিস্থিতিতে দেশে বেকারত্ব বেড়েছে বেশ কয়েক গুণ। সমস্যায় জর্জরিত প্রায় প্রতিটি মানুষের জীবন। ‌ এই পরিস্থিতিতে শিক্ষিত বেকারদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পদে কর্মী নিয়োগ হতে চলেছে। মোর শূন্য পদের সংখ্যা হল ৫০ জন। একবার চটপট দেখে নিন আবেদনের খুঁটিনাটি- 

বয়স- এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৬ বছর পর্যন্ত এবং সর্বনিম্ন ২১ বছর পর্যন্ত। তবে তপশিলি জাতি এবং উপজাতিরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন এবং অন্যান্য অনগ্রসর আবেদনকারীরা তিন বছর বয়সে ছাড় পাবেন। 

বেতন- এই পদে আকর্ষণীয় বেতন রয়েছে। আবেদনকারী নিযুক্ত হলে বেতন পাবেন সর্বোচ্চ প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত। 

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে। সেই সাথে এমবিএ অথবা চার্টার্ড অ্যাকাউন্ট, পিজিডিএম ( ফাইন্যান্স) , ফাইন্যান্স পোস্ট গ্রাজুয়েট , অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ইত্যাদির যোগ্যতা থাকতে হবে। 
যেহেতু পশ্চিমবঙ্গের জন্য আবেদন করতে হবে তাই বাংলা ভাষায় কথা বলতে পারা এবং লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে আবেদনকারীর। 

আবেদন করবেন কিভাবে- আবেদনকারীরা আগামী ১৫ ই ডিসেম্বর থেকে আগামী ৩০ শে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন নিম্নোক্ত ওয়েবসাইটে- 
https://wbpsc.gov.in
 
ফী- এই পরীক্ষায় আবেদনকারীকে মোট ২১০ টাকা ফী জমা দিতে হবে । তবে তপশিলি উপজাতি, জাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্ন আবেদনকারীদের কোন রকম টাকা লাগবে না। 
এই পরীক্ষা নির্বাচন প্রক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হবে যথা প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা। 

আরো বিস্তারিত জানার জন্য উপরোক্ত ওয়েবসাইটে আবেদনকারীদের নজর রাখতে অনুরোধ করা হচ্ছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।