শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে ঈষদুষ্ণ গরম জল পান করুন। এর উপকারিতা ব্যাপক।

11th December 2020 1:03 pm Information
শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে ঈষদুষ্ণ গরম জল পান করুন। এর উপকারিতা ব্যাপক।


শরীরকে সুস্থ রাখার জন্য ও সতেজ রাখার জন্য আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। কিন্তু সব সময় আমাদের সবকিছু পালন করা সম্ভব হয় না। শারীরিক গঠন সঠিক ও সুগঠিত করতে কিছু কিছু বিষয় মাথায় রাখা আমাদের উচিত। 

শরীরকে সুস্থ রাখতে বাসি মুখে গরম জল পান করার অভ্যাস করতে বলছে বেশকিছু বিশেষজ্ঞ। যাদের লো প্রেসার তারা ঠাণ্ডা জল খাওয়া থেকে দূরে থাকুন। ঠান্ডা জল শরীরের পাচন ক্রিয়া কে নষ্ট করে দেয় এবং হজমশক্তিও বাধা প্রদান করে। যার ফলে কোষ্ঠকাঠিন্যের মত রোগ দেখা যায়। তাই হালকা গরম জল খাওয়ার অভ্যাস যদি সকালবেলা করা যায় তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। 

বাইরে নানারকম তেল জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নানা রকম রোগের সম্মুখীন হতে হয়। অ্যাসিড অতিরিক্ত হয়ে গেলে জয়েন্ট পেনের সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও ত্বকের নানা রকম সমস্যা লক্ষ্য করা যায়। তাই যদি প্রতিদিন বাসি মুখে হালকা গরম জল খাওয়া যায় তাহলে এই সমস্ত রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায়। 

এছাড়া গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই উষ্ণ গরম জল। তাই আজ থেকেই শুরু করুন জল পান করার অভ্যাস।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  à¦¶à§€à¦¤à¦•ালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

à§§) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  à¦¹à§à¦°à¦¾à¦¸ পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।