শ্রীরামপুরে নির্মীয়মান বহুতলে যুবতীকে অপহরণ করে আটকে রাখার চেষ্টা এবং পরে পাচার করার চেষ্টা করে দুষ্কৃতীরা।

14th December 2020 1:44 pm News
শ্রীরামপুরে নির্মীয়মান বহুতলে যুবতীকে অপহরণ করে আটকে রাখার চেষ্টা এবং পরে পাচার করার চেষ্টা করে দুষ্কৃতীরা।


বর্তমানে ভারতে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের নারী সুরক্ষা ব্যবস্থা উপরে।হাথ্রাস থেকে শুরু করে মহারাষ্ট্র বিহার রাজস্থান প্রভৃতি একের পর এক জায়গা থেকে নিরন্তর আসে নারী নির্যাতনের খবর।পাত্র সে পৈশাচিক ধর্ষণের পরে নির্যাতিতা তরুণী মৃত্যুর ঘটনায় সারা ভারতজুড়ে বিক্ষোভ আগুন জ্বলে উঠেছে। ভারতবর্ষে আইন-শৃঙ্খলা থাকা সত্ত্বেও কেন এত নারী নির্যাতনের মতো ঘৃণ্য কাজ ঘটে চলেছে তা নিয়ে চিন্তিত সকলেই। এরকম এ ঘটনা ঘটলো হুগলির শ্রীরামপুরে।


নির্মীয়মান বহুতলের যুবতীকে অপহরণ করে আটকে রাখার চেষ্টা এবং পাচার করে দেয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। এক যুবতীকে পাচার করে দেয়ার খবর প্রকাশ্যে এলে ধুন্ধুমার পড়ে যায় শ্রীরামপুরে সুকান্ত পল্লী এলাকায়। স্থানীয় এক যুবক দুই যুবতীকে বাইকে করে নিয়ে যাওয়ার সময় এক যুবতীর বাইক থেকে লাফিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দেখার পর বাইকটির পেছনে ধাওয়া করে। বাইকটিকে ধরে সন্দেহের বশে শ্রীরামপুর থানায় নিয়ে যাওয়া হয়। ওখানেই ওই যুবক স্বীকার করে যে ওই যুবতীকে অপহরণ করে নির্মীয়মান বহুতলে আটক করে রেখেছিল। এবং তাকে পাচার করে দেবার চেষ্টাও করা হয়। 

ঘটনাটি ঘটেছে বুধবার দিন সকালে। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়লে তারা পুলিশের হাতে তুলে দেন। সেখানেই জিজ্ঞাসাবাদ করে জানা যায় এক যুবক যুবতীর সম্পর্কে স্বামী স্ত্রী হয়। এবং যাকে পাচার করা হয় সে কল গার্ল এর কাজ করতো। দক্ষিনেশ্বর থেকে অপহরণ করা হয়। পুলিশ এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। শ্রীরামপুর বাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।