হোয়াটসঅ্যাপে অভিনেত্রীকে ভিডিও কল করে হস্তমৈথুন করলো যুবক। তোলপাড় সোশ্যাল মিডিয়া।

14th December 2020 4:11 pm News
হোয়াটসঅ্যাপে অভিনেত্রীকে ভিডিও কল করে হস্তমৈথুন করলো যুবক। তোলপাড় সোশ্যাল মিডিয়া।


সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ যেমন একে অপরের আরো কাছে আসতে পেরেছে। সংস্কৃতির আদান-প্রদান হচ্ছে  আরো সুগভীরভাবে। বহুদিনের দেখা না পাওয়া বন্ধুরা ধরা দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া মানুষকে দিয়েছে বিনোদনের এক অভূতপূর্ব অনুভূতি। কিন্তু সেইসঙ্গে এর অন্ধকার দিকটিও উন্মোচিত হয়ে পড়ছে বারবার। অন্ধকার দিক বলতে সেই অন্ধকার দিকটি মনুষ্যসৃষ্ট। মানুষই সোশ্যাল মিডিয়া টাকে ব্যবহার করছে খারাপ কাজে। ঠিক এমনই একটি ঘটনা ঘটল মুম্বাইয়ে। এই ঘটনাকে ঘিরে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। 

এক অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করেছেন এবং পুলিশকে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট টিতে ট্যাগ করেছেন । ওই অভিনেত্রী জানিয়েছেন একটি অচেনা নম্বর থেকে বারবার তার হোয়াটসঅ্যাপে ভিডিও কল এর জন্য রিকুয়েস্ট আসছিল। এক সময় তিনি হঠাৎ করে অসতর্ক বশতই ভিডিও কল রিসিভ করে ফেলেন। আর তখনই দেখেন যে যুবক তাকে ভিডিও কল করেছে সেই ভিডিও কল করতে করতেই হস্তমৈথুন করছে। সাথে সাথে ঐ আপত্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য অভিনেত্রী ভিডিও কল ক্যানসেল করে দেন। ‌ কিন্তু তারপরেও অভিযুক্ত যুবক ওই অভিনেত্রী কে হোয়াটসঅ্যাপে নানান আপত্তিকর মেসেজ পাঠাতে থাকেন। এবং বারবার হোয়াটস্যাপে তাকে ফোন করতে থাকেন। ওই যুবকের নাম্বার তিনি ব্লক করে দেন। ‌ এবং অভিযুক্ত যুবকের কাণ্ডকারখানা তিনি স্ক্রিনশট নিয়ে রেখে দেন। তারপরে তিনি টুইটারে ওই অভিযুক্ত যুবকের ম্যাসেজ এবং ভিডিও কলের স্ক্রিনশট শেয়ার করেন, এবং মুম্বইয়ের ভারসোভা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিনেত্রী অভিযোগ করেন। কিন্তু পুলিশ এখন ওই যুবককে গ্রেপ্তার করেনি কেন তা নিয়ে সরগরম হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। 

অভিযুক্ত যুবক নিজেকে ২০ বছর বয়সী একজন ছাত্র বলে অভিনেত্রীর থেকে ক্ষমা চেয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।