পাকিস্তান ও চীনের দিক থেকে বারবার যোগ দিয়ে আক্রমণ ঘটছে ভারতবর্ষের বুকে। ভারত বর্ষ পাকিস্তান ও চীনের অনেক জঙ্গিকে নিকেশ করলেও এখনো পাকিস্তান একই রকম আক্রমণ চালিয়ে আসছে ভারতের বুকে। কিন্তু কখনোই পাকিস্তান বা চীন জয়লাভ করতে পারেনি ভারতীয় সেনার কাছে। পাক বা চীন সীমান্তে লাগাতার উত্তেজনা সৃষ্টি হয়েই রয়েছে।
তাই সীমান্তে কড়া নিরাপত্তা দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার যাত্রাবাহী বিমানকেই নিরাপত্তা বিমানে পরিবর্তন করতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। চীন এবং পাকিস্তানের সীমান্তে এই প্রযুক্তির ব্যবহার করা হবে।
ডি আর ডিও এর তথ্যনুযায়ী প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিময় ৬ টি যাত্রীবাহী বিমান কে নিরাপত্তার জন্য ব্যবহার করা হতে চলেছে। ভারতের কাছে এই মুহূর্তে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম নামে নিরাপত্তার জন্য বিমানটি রয়েছে। বৈজ্ঞানিকদের মতে বিমান গুলি শত্রুর নানা রকম দিক পুঙ্খানুপুঙ্খ ভাবে নজরে রাখবে।
গোপন সূত্রে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার থেকে আরো বিমান কেনার কথা রয়েছে ডি আর ডিও র। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বিমানগুলি ইউরোপে পাঠিয়ে দেয়া হবে। সেখানে বিমানগুলোকে নতুনভাবে উপস্থাপন করা হবে।