বর্তমানে ভারতে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে ভারতীয় নারী সুরক্ষা ব্যবস্থা উপরে। হাতরাস থেকে শুরু করে মহারাষ্ট্র বিহার রাজস্থান প্রভৃতি একের পর এক জায়গা থেকে নিরন্তর আসছে নারী নির্যাতনের খবর। হাতরাস ধর্ষণের পর নির্যাতিতা তরুণী মৃত্যুর ঘটনায় সারা ভারতজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। হাতরাস এর পর আবারও এক পৈশাচিক ঘটনা ঘটলো তেলেঙ্গানার একটি স্কুলে।
সেখানে অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তেলেঙ্গানার একটি স্কুলের ৫ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সেই স্কুলের প্রধান শিক্ষকের উপর।
পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে স্কুলের ওই শিক্ষক পাঁচ নাবালিকা ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালাত। যৌন নির্যাতন চালানোর আগে পর্ন ভিডিও দেখানো হতো বলেও অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। অনেকদিন ধরেই ওই প্রধান শিক্ষক নাবালিকা ছাত্রীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে এলেন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসায় শিক্ষক পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন ওই অভিযুক্তের সন্ধান চলছে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ।