আগামী ২৫ শে ডিসেম্বর কি খুলছে ব্যান্ডেল চার্চের দরজা? জেনে নিন বিস্তারিত।

17th December 2020 1:53 pm News
আগামী ২৫ শে ডিসেম্বর কি খুলছে ব্যান্ডেল চার্চের দরজা? জেনে নিন বিস্তারিত।


সারা ভারত জুড়ে এখনো তান্ডব চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ভারতের মধ্যে এখনও এই ভাইরাসের শিকার হয়ে মৃত্যু ঘটেছে লক্ষ ৪৪ হাজার ৪৮৭ জনের মতো।  
তবে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে ভারতে প্রতিদিনের সংক্রমণের হার যথেষ্ট কম হয়ে গিয়েছে। এর মধ্যেই আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে মানুষের জীবন যাত্রাকে। আগামী ২৫ শে ডিসেম্বরে অন্যান্য বারের তুলনায় হয়তো সাধারণ মানুষ ততটা আনন্দ উপভোগ করতে পারবেন না। ব্যান্ডেল চার্চ, সহ অন্যান্য যে খ্রীষ্টান প্রতিষ্ঠান গুলো আছে সেগুলো এই বছরে জনসাধারণের জন্য খোলা হবে কি না এই নিয়ে যথেষ্ট জল্পনা চলছিলো। কিন্তু এবারে হতাশাজনক খবর পাওয়া গিয়েছে। গত ৪০০ বছরের প্রাচীন ইতিহাসে এই প্রথমবার ২৫ শে ডিসেম্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে ব্যান্ডেল চার্চের দরজা। কোভিডের এই ভয়াবহ পরিস্থিতির জন্যেই এইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে। বড়োদিনের দিন এই ব্যান্ডেল চার্চে প্রচুর মানুষের জনসমাগম ঘটে। কিন্তু এই বছরে চিত্রটি সম্পূর্ণ পাল্টাতে চলেছে।

২৫ শে ডিসেম্বর চার্চে ৫০ জন করে প্রার্থনা করতে পারবেন। মোট চারবারে এই প্রার্থনা সম্পন্ন হবে। । শুধুমাত্র চার্চের সাথে যুক্ত সদস্যরাই অংশগ্রহণ করতে পারবেন। সাধারণ মানুষ ভার্চুয়ালি প্রার্থনায় অংশগ্রহণ করতে পারবেন । 

তবে চার্চের আশেপাশের ছোট দোকানদারেরা এবং চার্চের সন্নিকটে গঙ্গাবক্ষে নৌকার মাঝিরা কাজ হারিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।