বাঙালির পাতে প্রায় প্রতিদিনই মাছ থাকবেই। বাঙালির অন্যতম প্রিয় খাবার হল মাছ। মাছের বিভিন্ন রকম পদ বাঙালির পাতকে অলংকৃত করে থাকে। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বাঙালির ঘরে ঘরে মাছের নানান পদ তৈরী করা হয়ে থাকে। এরকমই মাছের এক জনপ্রিয় পদ হল ফিশ রেজালা। বাড়িতেই আপনি চটপট বানিয়ে ফেলতে পারেন মাছের এই সুস্বাদু পদ। এর জন্য আপনাকে নিতে হবে একটি বড় দেখে ভেটকি মাছ। মাছ কুড়িতে ভালোভাবে কেটে পরিষ্কার করে প্রায় ১৫ মিনিট হলুদ এবং নুন মাখিয়ে ভালোভাবে রেখে দিন। তারপর মাছগুলোকে ভালোভাবে ভেজে নিন।
তারপরে একটি তেজপাতা, ৪ টি লবঙ্গ, ১ টি দারুচিনি, ২ টি শুকনো লঙ্কা, ১/২ চা চামচ গোটা জিরে ভালোভাবে এই তেলে দিয়ে ভেজে নিন। এর মধ্যে সিদ্ধ করে রাখা পিঁয়াজের পেস্ট দিয়ে দিন। তারপর খুন্তি দিয়ে নাড়তে থাকুন কিছুক্ষণ। এবার তার মধ্যে দিয়ে দিন ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর ভালোভাবে এই মিশ্রনটিকে কষাতে থাকুন।
এরপর অন্য একটি পাত্রে নিয়ে নিন 2 চা চামচ পোস্ত বাটা , ১৫ টা মতো কাজুবাদাম বাটা, এবং ছোট একবাটি টক দই। এবার এই মিশ্রণটি কে ভালোভাবে করায় নাড়াচাড়া করতে থাকুন। সমস্ত মিশ্রন একসাথে যোগ করে শেষদিকে ভাজা মাছ গুলি এবং কিছুটা গরম মসলা দিয়ে ৫ মিনিট রান্না করুন এবং নামিয়ে নিয়ে বাড়ির সদস্যদের সাথে গরম পরিবেশন করুন আনন্দ সহকারে।