জানেন কি চকোলেটের এই অসাধারণ গুণ সম্বন্ধে? তাহলে জেনে নিন এক্ষুনি।

19th December 2020 1:43 pm Information
জানেন কি চকোলেটের এই অসাধারণ গুণ সম্বন্ধে? তাহলে জেনে নিন এক্ষুনি।


চকোলেট ! এই লোভনীয় খাদ্যদ্রব্য টি বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই অত্যন্ত আকর্ষণের বস্তু। কোনো অনুষ্ঠানের গিফট্ হোক কিংবা যে কোন খুশির মুহূর্ত সবকিছুতেই চকোলেটের কদর রয়েছে।  সুস্বাদু এই খাদ্যবস্তু টি সকলের মন জয় করেছে। কিন্তু আপনি জানেন কি, চকলেট এর মধ্যে রয়েছে আরো অন্যান্য উপকারী গুণ যা মানুষকে নানান শারীরিক সমস্যার নিরসনে অত্যন্ত সহায়তা করে।

চকলেটের গুনাগুন গুলি তাহলে আসুন একবার দেখি নিই-

১) ডার্ক চকোলেটের মধ্যে রয়েছে এমনই এক উপাদান যা আমাদের মানসিক উদ্বেগের পরিস্থিতিকে হ্রাস করে। ডার্ক চকোলেট আমাদের হার্টের কার্যকারিতা মসৃণ রাখতে সাহায্য করে । এছাড়া অতিরিক্ত ফ্যাট হ্রাস  করে ডার্ক চকোলেট। 

২) কাঠবাদাম জনপ্রিয় একটি খাদ্য। প্রতিদিন যদি চার থেকে পাঁচটি কাঠ বাদাম খাওয়া যায় তাহলে আমাদের মানসিক উদ্বেগ হ্রাস পায় এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। 

৩) বর্তমানে মধু খেতে পছন্দ করেন বাচ্চা থেকে বুড়ো সকলেই। মধু খেলে আমাদের মানসিক উদ্বেগ হ্রাস পায়। মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে মধুর যথেষ্ট ভূমিকা রয়েছে  

৪) সামান্য চিনি খেলে আমাদের মানসিক চাপ অনেকটাই হ্রাস পায়। আমাদের মানসিক চাপ দূরীভূত হয়। । তবে ডায়বেটিস রোগীদের চিনি খাওয়া একদমই উচিত নয়। 

৫) সবুজ শাক সবজির মধ্যে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান গুলি যা খেলে আমাদের মানসিক চাপ অনেকটাই হ্রাস পায়





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।