করোনার এই কঠিন পরিস্থিতিতে কোপ পড়ছে পুরুষের প্রজনন ক্ষমতার উপরে

19th December 2020 5:04 pm News
করোনার এই কঠিন পরিস্থিতিতে কোপ পড়ছে পুরুষের প্রজনন ক্ষমতার উপরে


বর্তমানে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে করোনা মহামারী। 

এই পরিস্থিতিতে আবার আরেকটি সংকটজনক তথ্য উপস্থাপিত করেছেন বিজ্ঞানীরা। তাঁরা গবেষণা করে জানিয়েছেন, করোনা সংক্রমণে পুরুষ যৌন হরমোন অর্থাৎ টেস্টোস্টেরনের ক্ষমতা, সেটা অনেকটাই কমে যাচ্ছে। তুরস্কের একদল গবেষকরা তাঁদের গবেষণায় জানিয়েছেন, এই সংক্রমণের কবলে পড়ে সারা পৃথিবী ব্যাপী মহিলাদের তুলনায় সবথেকে বেশী মৃত্যু ঘটছে পুরুষদের। টেস্টোস্টেরন এর পরিমান পুরুষ হরমোনের মধ্যে যথেষ্ট হারে হ্রাস পাচ্ছে। করোনার সংক্রমণের দরুণ পুরুষ হরমোনের টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস পাওয়ায় নিজেদের প্রজনন ক্ষমতা হারাচ্ছে বহু পুরুষ। ওই গবেষকরা জানিয়েছেন, করোনার ভাইরাস এর কবলে পড়ে পুরুষ শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ায়, অকাল মৃত্যুর দিকে পৌঁছে যাচ্ছেন অসংখ্য পুরুষ। বিশেষত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা অনেকটাই কমে যায়। 

জানা গিয়েছে, ওই গবেষকরা গবেষণা চালিয়ে ছিলেন প্রায় ৪০০ জনের‌ও বেশী করোনা রোগীর উপরে। এই রোগীর মধ্যে ছিলেন প্রায়  ২৩৪ জন পুরুষ। গবেষণায় প্রমাণিত হয়েছে, তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা যথেষ্ট হ্রাস পাওয়ায় তাদের শ্বাসযন্ত্রে সংক্রমণ অনেকটাই বেড়েছে।

এই গবেষণা প্রকাশিত হওয়ার পরেই আশঙ্কিত হয়েছেন মানুষজন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।