ভারতে ঢুকে তৃণমূল বুথ সভাপতিকে কুপিয়ে খুন করলো বাংলাদেশি দুর্বৃত্তরা।

22nd December 2020 12:09 pm News
ভারতে ঢুকে তৃণমূল বুথ সভাপতিকে কুপিয়ে খুন করলো বাংলাদেশি দুর্বৃত্তরা।


একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে। ভারতীয় সীমানা পেরিয়ে ভারতে ঢুকে তৃণমূলের ভূত সভাপতিকে কুপিয়ে খুন করেছে বাংলাদেশ দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম হল আলিম মন্ডল। তাঁর বয়স হল প্রায় ৩৬ বছর। জানা গিয়েছে পেশায় কৃষক আলিম বাবু ত‌ণমূলের শ্রীকৃষ্ণপুর বুথ সভাপতি ছিলেন। ভারত-বাংলাদেশ সীমান্তে  ‌ জামালপুর এলাকায় একটি মসজিদে তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন । তার সঙ্গে আরো কয়েকজন ছিল । হঠাৎ বেশ কয়েকজন বাংলাদেশি দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায় ধারালো অস্ত্র নিয়ে। রীতিমতো রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপানো হয় আলিম বাবু কে। এছাড়া তার সাথে কোপানো হয় অছিরুল মন্ডল নামক এক ২৩ বছর বয়সী যুবককে। আলিম বাবু এবং অছিরুল মন্ডল কে স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলিম মন্ডল । অছিরুল মন্ডল এর অবস্থা খুবই গুরুতর ।

জানা গিয়েছে পুরনো একটি জমিকে ঘিরে বাংলাদেশি কয়েকজনের সাথে বিবাদ ছিল আলিম মন্ডলের। এই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা বলে মনে করছে প্রশাসন। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে জানানো হয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।