দাঁতের হলদেটে ভাব এর সমস্যায় জেরবার ? কফি ব্যবহার করে দাঁতের সাদা উজ্জল ভাব ফিরিয়ে আনুন বাড়িতেই।

22nd December 2020 1:47 pm Information
দাঁতের হলদেটে ভাব এর সমস্যায় জেরবার ? কফি ব্যবহার করে দাঁতের সাদা উজ্জল ভাব ফিরিয়ে আনুন বাড়িতেই।


মানুষের ঝকঝকে দাঁতের পাটি তার সুন্দর হাসির গুরুত্ব এবং শোভা দুটোই বাড়িয়ে দেয়। সুন্দর এবং সুস্থ দাঁতের অধিকারীরা সকলের সামনে নিঃসংকোচে উৎফুল্ল ভাবে হাসতে পারেন। কিন্তু অনেকেরই দাঁতে এমন হলুদ ছোপ পড়ে যায় যে সকলের সামনে প্রাণ খুলে হাসতে তারা দ্বিধাবোধ করেন। কিন্তু দাঁতের এই হলদেটে ভাব আপনি বাড়িতেই বসে দূর করতে পারবেন অতি সহজেই। মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহার করেই আপনার দাঁত কি করে তুলতে পারবেন সাদা ঝকঝকে এবং মজবুত। এর জন্য আপনাকে নিতে হবে বেকিং সোডা, কফি, নুন এবং পাতিলেবু। 

প্রথমে একটি পাত্রে কিছুটা টুথপেষ্ট নিয়ে নিন। তার সাথে মেশান এক চামচ বেকিং সোডা, আধ চামচ লেবুর রস, এক চামচ কফি, এবং আধ চামচ নুন। তারপর এগুলি ভালোভাবে মেশাতে থাকুন। মিশ্রণটি বেশ গাঢ় হয়ে গেলে, তা টুথব্রাশে লাগিয়ে নিন। তারপর ঘড়ি ধরে পাক্কা দুমিনিট ধরে এই মিশ্রণটি দিয়ে আপনি দাঁত ব্রাশ করতে থাকুন। আপনার দাঁত হয়ে উঠবে সাদা, ঝকঝকে এবং মজবুত। তবে দুই থেকে তিন মিনিটের বেশি এই মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করবেন না। বেশি সময় ধরে দাঁত ব্রাশ করলে লেবু এবং বেকিং সোডা আপনার দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত করে দিতে পারে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।