ধর্ষণ করে খুন করা হলো ১০ বছরের নাবালিকাকে। দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল আলমারির মধ্যে।

23rd December 2020 4:08 pm News
ধর্ষণ করে খুন করা হলো ১০ বছরের নাবালিকাকে। দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল আলমারির মধ্যে।


নারীকে ভারতবর্ষে দেবী হিসেবে পূজা করা হয়। সৃষ্টির উৎস হলো নারী। কিন্তু বর্তমানে যে নারীকে দেবী রূপে পূজা করা হয় সেই নারীর প্রতি এমন জঘন্য অত্যাচারের নিদর্শন আসছে ভারতের বুকে যাতে ভারতের নারী নিরাপত্তা ব্যবস্থা একদমই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। পরপর বেশ কিছু জায়গায় ঘটছে ধর্ষণ এবং খুনের ঘটনা। ‌ নারী নির্যাতনের ঘটনা যেন ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। এবার একটি ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। 
দশ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হলো। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে ঋষিকুল কলোনিতে ওই নাবালিকার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পুলিশ এলাকায় পৌঁছে এবং আশেপাশের বাড়ি তল্লাশি করার সময় ওই শিশু কন্যার বাড়ির কাছেই একটি তিনতলা বাড়ির কামরায় একটি আলমারি ভিতর থেকে দড়ি বাঁধা ওই বালিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িটি ভাড়া নিয়েছিল রাম তীর্থ যাদব নামক এক ব্যক্তি। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। জেরায় ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নিয়েছে। আরেক অভিযুক্ত রাজীব এখনো পর্যন্ত পলাতক। 

জেরায় অপরাধী স্বীকার করেছে যে ওই মেয়েটিকে সে ভুলিয়ে-ভালিয়ে নিজের কামরায় নিয়ে যায়। তারপর ধর্ষণ করে মেয়েটিকে। বেশ কয়েকবার ধর্ষণ করার পর মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করে নরপিশাচ রাম তীর্থ যাদব। তারপর তার হাত-পা বেঁধে মৃতদেহ লোপাট করার উদ্দেশ্যে আলমারিতে ভরে দেয়। কিন্তু ঠান্ডা মাথার খুনি পুলিশকে সাহায্য করেছিল এক সময় ওই মেয়েটিকে খুঁজে বার করার জন্য। 

 

এই ঘটনায় হরিদ্দার জুড়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকায় পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। প্রশাসন ওই অপরাধীকে কঠিন সাজা দেওয়ার ঘোষণা করেছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।