এই পদ্ধতিতে তৈরি করুন হায়দ্রাবাদি স্পেশাল চা। জমে উঠবে প্রতিটি সন্ধ্যা।

25th December 2020 1:47 pm Information
এই পদ্ধতিতে তৈরি করুন হায়দ্রাবাদি স্পেশাল চা। জমে উঠবে প্রতিটি সন্ধ্যা।


সান্ধ্যকালীন আড্ডা জমে ওঠে তার সাথে যদি থাকে এক কাপ গরম চা। প্রায় প্রতিটি মানুষ চায়ের প্রতি অনুরক্ত। সকাল কিংবা সন্ধ্যে এক কাপ চা চাই'ই চাই । বর্তমানে মানুষ বিভিন্ন ধরনের চা পান করে থাকেন। যেমন দুধ চা, লিকার চা, সবুজ চা এবং আরো নানা ধরনের চা। এর মধ্যেই বিগত কয়েক বছরে হায়দ্রাবাদি স্পেশাল চা সারা ভারতজুড়ে যথেষ্ট সুনাম অর্জন করে চলেছে। এই হায়দ্রাবাদি স্পেশাল চা আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আত্মীয়-স্বজন এলে তাদেরকে এই স্পেশাল চা তৈরি করে খাওয়ান। একবার দেখে নিন কিভাবে তৈরি করবেন এই স্পেশাল চা। 

এই চা তৈরি করার পদ্ধতি খুবই সহজ। প্রথমে ঈষদুষ্ণ গরম জল দু'কাপ নিয়ে একটি পাত্রে ঢেলে বার্নারে বসিয়ে দিন। জলটি যখন ফুটতে শুরু করবে তখন তাতে দিন চার থেকে পাঁচ চামচ চায়ের পাতা। এরপর ওই পাত্রটিকে প্রায় ১০ মিনিট চাপা দিয়ে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে প্রায় চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ নিয়ে ভালোভাবে সেটি মিশিয়ে নিন। এরপর ফুটন্ত চায়ের মিশ্রণে ওই দুধের মিশ্রণ এবং চিনি ঢেলে দিন। তারপর সেটি ফুটন্ত অবস্থায় আগে থেকে গরম করে রাখা মাটির ভাঁড়ে ঢেলে দিন। মাটির ভাঁড়ের ফ্লেভার চলে আসবে চায়ের মধ্যে।

তারপর অন্য একটি মাটির ভাঁড়ে ওই চা পরিবেশন করুন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।