এই করোনা পরিস্থিতিতে ঘরে বসেই পাওয়া যাবে গঙ্গাসাগরের পুজোর মিষ্টি। দেখে নিন কিভাবে পাবেন !

26th December 2020 1:56 pm News
এই করোনা পরিস্থিতিতে ঘরে বসেই পাওয়া যাবে গঙ্গাসাগরের পুজোর মিষ্টি। দেখে নিন কিভাবে পাবেন !


সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসের ভয়াবহ রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস। এখনো পর্যন্ত বহু মানুষের প্রাণ চলে গিয়েছে এই ভয়াবহ মহামারীর কবলে পড়ে। 
আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। ‌ বিশেষ করে পশ্চিম বাংলার বুকে আস্তে আস্তে কমছে সংক্রমিত সংখ্যা। এই পরিস্থিতিতে এই শুরু হতে চলেছে আজ গঙ্গাসাগর মেলা। প্রশাসনের তৎপরতায় এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন গঙ্গাসাগর মেলায় বেশ কিছু সুবিধা প্রদান করতে চলেছে ভক্তদের। ভক্তরা এবার বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন গঙ্গাসাগরের পবিত্র জল। এবার দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন মাধ্যমে পুজোর মিষ্টি পৌঁছানোর ব্যবস্থা করেছে। আগামী তিনদিনের মধ্যেই যেসব ভক্তরা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন তাদেরকে খুব শীঘ্রই পূজার মিষ্টি পৌঁছে দেওয়া হবে। 
এছাড়াও এবারে গঙ্গাসাগরের মেলা ঘরে বসেই অনলাইনে দেখতে পারবেন ভক্তবৃন্দ রা। মেলা প্রাঙ্গণে এবার থাকবেই যথেষ্ট কড়া বিধি নিষেধ ।

প্রতিটি পুণ্যার্থীদের করোনা পরীক্ষার মাধ্যমে মেলা প্রাঙ্গণে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। ‌ কোন পুণ্যার্থীদের যদি করোনা ধরা পড়ে , তাহলে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে ওই রোগীর সমস্ত চিকিৎসা করবে প্রশাসন। মেলা প্রাঙ্গণে এবারে থাকছে প্রায় ২৫ টি ড্রোন এবং প্রায় ১০০০ টি সিসিটিভি





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।