মানুষের সৌন্দর্যের অন্যতম অঙ্গ হল চোখ। সুন্দর চোখ মুখমন্ডলের শোভাকে আরো বর্ধিত করে। কিন্তু অনেক সময় চোখের তলায় কালি পড়া এবং চোখের নিচের অংশ যথেষ্ট ফুলে গিয়ে মুখমন্ডলের শোভা অনেকটাই কমিয়ে দেয়। বাড়িতেই আপনি কমিয়ে দিতে পারেন এই সমস্যা। জেনে নিন চটপট-
পর্যাপ্ত ঘুম
অনেকেই পর্যাপ্ত পরিমাণে ঘুমান না। অনেকেই অনেক রাত পর্যন্ত জেগে কম্পিউটার অথবা মোবাইলে চোখ রাখেন। পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে ফোলা ভাব বাড়ে এবং চোখের তলায় কালি পড়ে যায় খুব তাড়াতাড়ি। একজন মানুষের সাত থেকে আট ঘণ্টা ঘুম দরকার।
অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকা।
অতিরিক্ত মদ্যপানের ফলে চোখের নিচের ফোলা অংশ আরো বাড়তে থাকে। তাই চোখের নিচে ফোলা অংশ কমাতে গেলে অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকতে হবে।
আলুর টুকরো
আলু টুকরো করে গোলাকার টুকরোগুলি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিন ১৫ মিনিট মত। তারপর ওই আলুর চাকতি গুলি চোখের তলায় খানিকক্ষণ মেসেজ করতে থাকুন। এর ফলে চোখের কালো ভাব অনেকটাই দূর হবে।
শশার টুকরো
শশার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল। শশা গোল গোল করে কেটে দুটি গোলাকার অংশ চোখের উপর রেখে মিনিট পনেরো চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এর ফলে আপনার চোখের কালো দাগ দূর হবে এবং চোখের ফোলা অংশ অনেকটাই কমবে।
অ্যালোভেরা রস
চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে এবং চোখের নিচে ফোলা ভাব কমাতে অ্যালোভেরা জেল খুবই কার্যকরী । রাতে শোয়ার আগে অ্যালোভেরা জেল আস্তে আস্তে মেসেজ করতে থাকুন চোখের নিচে। সকালে উঠে ধুয়ে ফেলুন। এর ফলে আপনার চোখের ডার্ক সার্কেল অনেকটাই দূর হবে।