অমানবিক ঘটনা মধ্যপ্রদেশের একটি গ্রামে। শ্রমিকের মলদ্বারে পাম্পের মাধ্যমে ঢোকানো হলো হাওয়া। মৃত্যু নিরীহ শ্রমিকের।

29th December 2020 12:18 pm News
অমানবিক ঘটনা মধ্যপ্রদেশের একটি গ্রামে। শ্রমিকের মলদ্বারে পাম্পের মাধ্যমে ঢোকানো হলো হাওয়া। মৃত্যু নিরীহ শ্রমিকের।


মাথার ঘাম পায়ে ফেলে অমানুষিক পরিশ্রম করে কাজের শেষে পারিশ্রমিক চাইতে গিয়েছিলেন এক শ্রমিক পরমানন্দ ধাকড়। আর এটাই নাকি ওই অসহায় শ্রমিকের অপরাধ। এর জন্য ওই শ্রমিককে জোরপূর্বক তার মলদ্বারে পাম্পের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে দেয় পাথর ভাঙা কারখানার মালিক রাজেশ রাই এবং আরো ৪ জন শ্রমিক। এই নারকীয় অত্যাচারের পর অবস্থা শোচনীয় হয়ে যায় পরমানন্দের। বাড়ি ফিরেই জ্ঞান হারান তিনি। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় গোয়ালিওরের একটি হাসপাতালে। সেখানে ৪৮ ঘন্টা পর ওই শ্রমিকের জ্ঞান আসার পর তিনি সবকিছু বলে দেন তাঁর পরিবারের লোকেদের। 
এই অমানবিক ঘটনা শুনে স্তম্ভিত হয়ে যান বাড়ির লোকজন। সাথে সাথেই থানায় অভিযোগ দায়ের হয়। এই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরি জেলার অন্তর্গত গাজিগাড ধোরিয়া গ্রামে। ওই গ্রামের সমস্ত মানুষজন এই নিরীহ শ্রমিকের মৃত্যুর জন্য অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। 


শুধুমাত্র পারিশ্রমিক চাওয়ার জন্য ওই শ্রমিকের উপর এমন ভয়াবহ নির্যাতন চালানো হয় কি ভাবে তা সকলের কাছেই অত্যন্ত ক্রোধের কারণ হিসাবে দাঁড়িয়েছে। সকলেই দোষী ব্যক্তিদের চরম থেকে চরমতম শাস্তির দাবি জানিয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।