রোজকার ব্যস্ততম জীবনে খাওয়া-দাওয়ার অনিয়ম অথবা বিভিন্ন কারণে মানুষের পেটের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বহু মানুষ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। অনেকেই নানান ওষুধ খেয়েও কোনো সুরাহা পাচ্ছেন না। তবে এই সমস্যা আপনি দূর করতে পারবেন বাড়িতেই বসে। তার জন্য আপনাকে মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। বিশেষ করে খাওয়া-দাওয়া করবেন সময়মত এবং নির্দিষ্ট পরিমাণে।
১) প্রথমেই বলে রাখি, দিনে নির্দিষ্ট পরিমাণ মতো জল পান করতে পারলে শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূরীভূত হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সারাদিনে ৩.৭ লিটার জল পান করা উচিৎ। প্রতিদিন ঠিকঠাক জল পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূর হয়।
২) সকাল বেলা খালি পেটে যদি ঈষদুষ্ণ গরম জলের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে পান করতে পারেন, তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে থাকবে।
৩) বেশ কিছু হজমের সহায়ক ব্যায়াম রয়েছে যেগুলি আপনি রোজ করতে পারেন। এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূরীভূত হবে ।
৪) বেশ কিছু খাদ্য রয়েছে রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন আপনি। যেমন আপনি প্রত্যেকদিন অ্যালোভেরার রস এবং আমলকির রস পান করতে পারেন এছাড়াও খেতে পারেন হাই ফাইবার যুক্ত খাবার যেমন কমলালেবু, ন্যাসপাতি কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, কাজুবাদাম, পালং শাক প্রভৃতি । উচ্চ ফাইবার যুক্ত খাবার খেলে আপনার পেট থাকবে পরিষ্কার। এছাড়া ফাইবার যুক্ত খাবার খাবার হজম করতে খুবই সাহায্য করে।