কাঁদছিল ৫ মাসের শিশু পুত্র। দুধের সেই শিশুকে নির্মমভাবে পুড়িয়ে মারল তার মা।

30th December 2020 2:14 pm News
কাঁদছিল ৫ মাসের শিশু পুত্র। দুধের সেই শিশুকে নির্মমভাবে পুড়িয়ে মারল তার মা।


একজন মায়ের সবটুকু জুড়ে থাকে তার সন্তান। সন্তানের জন্য মা তার জীবন পর্যন্ত দিতে পারেন। কিন্তু সেই মায়ের হাতেই সন্তানের যে নির্মম পরিণতি তা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেন না। এ রকমই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সিংরাউলী জেলায় । কিছুতেই কান্না থামাচ্ছিলো না  à¦ªà¦¾à¦à¦š মাসের দুধের শিশু। তার জন্য ওইটুকু দুধের শিশুকে নির্মমভাবে পুড়িয়ে মেরে দিল তার মা গুড্ডি সিং গোনড্। এই ভয়াবহ ঘটনায় হতবাক হয়ে গিয়েছে সারা ভারতবাসী। ওই শিশুটির পরিবারের লোকজন শিশুটির মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 
২৭ বছর বয়সী ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন থানার তদন্তকারী অফিসার। 
তবে তদন্তে উঠে এসেছে আরেকটি বিষয় যে, ওই মহিলার এর আগে তিনটি কন্যা সন্তান ছিল। এবারে পুত্র সন্তান হওয়ার পর থেকেই তিনি নিয়মিত এক তান্ত্রিকের কাছে আসা-যাওয়া করতেন। সেই তান্ত্রিকই তাকে শিশু হত্যায় ইন্ধন জুগিয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। ওই তান্ত্রিক এর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। একরত্তি ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 
নিজের ছেলেকে এভাবে কেউ পুড়িয়ে মারতে পারেন তা দেখে রীতিমতো শিউরে উঠছে এলাকাবাসী। 

সকলেই ওই মহিলার উপযুক্ত এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ‌শিশুর পরিবার দাবি করেছে গুড্ডি কোন রকম ভাবেই মানসিক ভারসাম্যহীন নয়, সে নাকি সম্পূর্ণ ঠান্ডা মাথায় তার ছেলেকে খুন করেছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।