চাঞ্চল্যকর ঘটনা কলকাতায়। চলন্ত গাড়িতে বান্ধবীকে শ্লীলতাহানি করল তারই বন্ধু এবং তার সাগরেদ।

31st December 2020 1:48 pm News
চাঞ্চল্যকর ঘটনা কলকাতায়। চলন্ত গাড়িতে বান্ধবীকে শ্লীলতাহানি করল তারই বন্ধু এবং তার  সাগরেদ।


চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার বুকে। চলন্ত গাড়িতে এক তরুনীর শ্রীলতাহানি করেছে তারই বন্ধু এবং তার এক সাগরেদ। জানা গিয়েছে ওই তরুণী বাড়ি হল মহেশতলায়।  
ওই তরুণী এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ছিলেন। যাদবপুরে বিক্রমগড় থেকে তিনি বাড়ি ফিরছিলেন গাড়িতে করে। তার সঙ্গে ছিল তার আরো দুই বন্ধু । বাড়ি ফেরার সময় তার দুই বন্ধু চলন্ত গাড়িতেই ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এবং সোজা রাস্তায় না গিয়ে গাড়িটি তারা অন্য রাস্তা দিয়ে ঘুরপথে যেতে থাকে।

এর পরেই ভবানীপুর থানার সামনে নেমে তরুনী  এক বন্ধুর সাথে যোগাযোগ করেন। তারপর গিয়ে তারা এফআইআর করেন যাদবপুর থানায়। গাড়িতে থাকা তার ওই দুই বন্ধুর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। 

এর পরেই পুলিশ ওই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়েছে। ‌ কিন্তু এখনও পর্যন্ত ওই দুই অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।