এই ধরনের ব্যক্তিরা কখনোই বেদানা মুখে তুলবেন না। তাহলে পড়বেন সমূহ বিপদে।

1st January 2021 2:09 pm Information
এই ধরনের ব্যক্তিরা কখনোই বেদানা মুখে তুলবেন না। তাহলে পড়বেন সমূহ বিপদে।


প্রতিটি মানুষ স্বাস্থ্য রক্ষার তাগিদে বিভিন্ন ধরনের ফল মূল খেয়ে থাকেন। শরীরকে তরতাজা রাখতে এবং বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে ফলমূল এবং শাকসবজি ভূমিকা অপরিহার্য। এর মধ্যে এক অন্যতম জনপ্রিয় ফল হল বেদানা। বেদানা হলো অন্যতম সুস্বাদু এবং দারুণ উপকারী একটি ফল। শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে এই ফলটি। রক্তে লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে বেদানা। অনেকেই প্রতিদিন দুপুরে খাওয়ার পর একটি করে বেদানা খেয়ে থাকেন, কিন্তু বেশ কিছু ফল এমনও রয়েছে যা সকলের পক্ষে খাওয়ার উপযোগী নয়। বেদানা অত্যন্ত উপকারী ফল কিন্তু সকলের জন্য বেদানা উপকারী বলে বিবেচিত হয় না যেমন, 

১) বেশকিছু মানুষ মানসিক অসুস্থতার শিকার । তারা নিয়মিত মানসিক অসুস্থতার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন, তাই তারা যদি বেদানা খান, তাহলে এটি তাদের শরীরে সম্পূর্ণ উল্টো প্রতিক্রিয়া দেবে। 

২) আজকালকার দিনে বেশকিছু মানুষ এলার্জির সমস্যায় ভোগেন। যারা এলার্জির সমস্যায় ভোগেন, তাদের একদমই বেদানা খাওয়া উচিত নয়। এর ফলে তাদের অ্যালার্জির সমস্যা আরো বৃদ্ধি পাবে। 

৩) কম রক্তচাপের সমস্যায়  যারা জর্জরিত, তাঁরা ভুলেও বেদানা খাবেন না, এর ফলে তাদের রক্তচাপ আরো কমে যাবে, যার ফলে তাদের জীবন জটিল সমস্যার মধ্যে পড়বে।

৪) যারা অল্প কিছুতেই সর্দি কাশির সমস্যায় ভোগেন, তারা চট করে বেদানা খেতে যাবেন না, বেদানার রস হলো ঠান্ডা, গ্রীষ্মকালে এই ফলের রস যথেষ্ট উপকারী বলে বিবেচিত হয়, কিন্তু শীতকালে এই ফলের রস খেলে চট করে ঠান্ডা লেগে যেতে পারে। বিশেষ করে যাদের অল্পতেই সর্দি কাশি হয় তারা চট করে বেদানা খেতে যাবেন না।

 





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।