বর্ষবরণের রাতে অত্যাধিক মদ্যপান বন্ধুদের সাথে। ছাদ থেকে পড়ে নিহত যুবক।

2nd January 2021 12:05 pm News
বর্ষবরণের রাতে অত্যাধিক মদ্যপান বন্ধুদের সাথে। ছাদ থেকে পড়ে নিহত যুবক।


গতকাল আমরা পা দিয়েছি ২০২১ সালে। ২০২০ সালে মানুষ নানা ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তাই এই নতুন বছরে সকলেই মনে নতুন আশা নিয়ে রয়েছে যে খুব শীঘ্রই সবকিছু আবার আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সকলেই নতুন বছরকে নিজেদের মতো আনন্দ করে স্বাগত জানিয়েছে। ‌ কিন্তু এই আনন্দ উৎসব পালন করতে গিয়েই বেশ কিছু জায়গায় বিভিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছে। সেরকমই এক দুর্ঘটনা ঘটেছে বেহালার বুকে। অপু মল্লিক নামক এক যুবক ৩১ শে জানুয়ারি গভীর রাতে বর্ষবরণ উপলক্ষে একতলা একটি বাড়ির ছাদে বন্ধুদের সাথে অত্যাধিক মদ পান করেছিলেন। তারপরেই তিনি রীতিমতো বেসামাল হয়ে পড়েন। তার সাথে অন্যান্যরাও মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু সেই সময় ওই যুবক বমি করতে ছাদের এক পাশে যান, আর তখনই তিনি ভারসাম্য হারিয়ে রেলিং টপকে নিচে পড়ে যান। মাথায় চোট লাগে তার। সাথে সাথে তাকে উদ্ধার করে তার সঙ্গে থাকা লোকজন নিকটবর্তী হসপিটালে  ভর্তি করেন। কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে ওই যুবকের। এই ঘটনায় এলাকাবাসী যথেষ্ট শোকবিহ্বল হয়েছেন।

এমনিতেই যুবক এলাকায় যথেষ্ট পরিচিত ছিল। পর্ণশ্রী থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। সকল কি বলা হচ্ছে নতুন বছরকে অবশ্যই স্বাগত জানানো উচিৎ, কিন্তু নিজের সুরক্ষা টা সবার আগে মানুষকে ভাবতে হবে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।